তুরস্কে পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি-একেপি।
নির্বাচনে মোট ভোটের ৪৯.৪% একেপি এবং আসন সংখ্যা ৩১৬। আর এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭৬টি আসন।
এছাড়া প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপি পেয়েছে ১৩৪টি আসন। কুর্দি সমর্থিত দল এইচডিপি এবারই প্রথমবারের মতো ১০% বেশি ভোট পেয়েছে।
এদিকে, নির্বাচনের এই ফলকে তুরস্কের গণতন্ত্র ও জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: