আন্তর্জাতিক

বাণিজ্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে জাপান-চীন-দক্ষিণ কোরিয়া

জাপান-চীন-দক্ষিণ কোরিয়া
জাপান-চীন-দক্ষিণ কোরিয়া

জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া বাণিজ্য ও নিরাপত্তায় সম্পর্ক পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছেন ওই তিন দেশের নেতারা।

রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা বলেন, তিন দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিত করার ব্যাপারে একমত হয়েছেন তারা।

তিন বছরেরও বেশি সময় পর এরকম সম্মেলনে অংশ নিলেন এশিয়ার শীর্ষ তিন দেশের নেতারা। ঐতিহাসিক অনৈক্য ও অঞ্চলগত বিরোধকে কেন্দ্র করে অস্বস্তিকর অনুভূতি দূর করার প্রয়াসের অংশ হিসেবে ওই তিন দেশের নেতারা আলোচনায় বসেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ