আন্তর্জাতিক

রুশ বিমান দুর্ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার দাবি অপপ্রচার

আব্দুল ফাত্তাহ আল সিসি
আব্দুল ফাত্তাহ আল সিসি

সিনাইয়ে রুশ বিমান দুর্ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার দাবি অপপ্রচার- বলে মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি অবশ্য এও বলেছেন, দুর্ঘটনার কারণ কী এত দ্রুতই বলা যাচ্ছে না।

এদিকে, যান্ত্রিক ত্রুটি নয় বরং বাইরের কোনো শক্তির প্রভাবে এ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি—এমন দাবি করেছে রাশিয়ার বেসরকারি বিমান সংস্থা কোলগালিমাভিয়ার।

সোমবার এক সংবাদ সম্মেলনে এর ডেপুটি জেনারেল ডিরেক্টর অ্যালেক্সান্দর স্মিরনভ এ কথা বলেন।

যদিও এ ধরণের বক্তব্য কোনো সঠিক ঘটনার ওপর ভিত্তি করে নয় বলে জানিয়েছেন রুশ ফেডারেল অ্যাভিয়েশন এজেন্সির প্রধান।

শনিবার ২২৪ জন আরোহী নিয়ে মিসরের সিনাই উপত্যকায় কোলগালিমাভিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ