নেপালে রামচি জেলায় যাত্রীবাহী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে ৩০ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
বিবিসি সূত্র মতে, নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
শিভ রাম গিলাল নামে সরকারি এক কর্মকর্তা জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটি রামচি জেলার কাছাকাছি পাহাড়ি রাস্তা থেকে ১৫০ মিটার নিচে পড়ে যায়। জ্বালানি সংকটের কারণে যানবাহন কম থাকায় বাসটির ছাদেও যাত্রীবোঝাই ছিল।
এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারে পুলিশ, উদ্ধারকর্মীদের সঙ্গে এলাকাবাসীও যোগ দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: