এ প্রথম ৬৬ বছরের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-চে। আগামী শনিবার সিঙ্গাপুরে এ ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে।
তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সংলাপের একমাত্র উদ্দেশ্য হলো তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি স্থাপন করা। তবে বৈঠকে কোনো চুক্তি সই হবে না এবং যৌথ বিবৃতিও দেয়া হবে না।
এদিকে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বৈঠকে যোগ দেয়ার ব্যাপারে নিজেদের পক্ষে ব্যাখ্যা তুলে ধরবেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
১৯৪৯ সালে মূল ভূখণ্ড চীন থেকে আলাদা হওয়ার পর মুখোমুখি হননি চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট। তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র মনে করলেও চীনের দাবি এটি তাদের অবিচ্ছেদ্য অংশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: