আন্তর্জাতিক

আফগানে পাথর ছুঁড়ে নারী হত্যা

আফগানে পাথর ছুঁড়ে নারী হত্যা
আফগানে পাথর ছুঁড়ে নারী হত্যা

বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের অভিযোগ আফগানিস্তানে এক নারীকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে। আর তার প্রেমিককে চাবুক মেরে ছেড়া দেয়া হয়েছে। সূত্র: বিবিসি

মোবাইল ফোনে ধারণ করা পাথর ছুঁড়ে হত্যার ৩০ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গর্তে থাকা সেই নারীকে ঘিরে একদল মানুষ পাথর ছুঁড়ছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাথর ছুঁড়ে মারার সময় সেই নারী চিৎকার করছেন।

জানা যায়, সেই নারীর নাম রোখসানা এবং তার বয়স ১৯ থেকে ২২ এর মধ্যে। একটি সংবাদ সংস্থা বলছে,তালেবান নিয়ন্ত্রিত এলাকা ঘোর প্রদেশে এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে।

রেডিও ফ্রি ইউরোপের খবরে বলা হয়েছে,সেই নারী বিয়ের উদ্দেশ্যে তার ২৩ বছর বয়সী প্রেমিকের সাথে ঘর থেকে পালিয়ে গেছে।

স্থানীয় তালেবান এবং ধর্মীয় নেতারা তাকে পাথর মেরে হত্যা করে। রোখসানাকে পাথর মেরে হত্যা করা হলেও তার প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেয়া হয়।

আফগানিস্তানে এ ধরনের হত্যাকাণ্ড বিরল ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে কাবুলের কেন্দ্রস্থলে এক নারীকে পিটিয়ে এবং গায়ে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করা হয়। তার বিরুদ্ধে কোরআন পোড়ানোর মিথ্যে অভিযোগ তোলা হয়েছিল। সেই হত্যাকাণ্ড আফগানিস্তানের ভেতরে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ