আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৪১

 বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন।

প্রাণে বেঁচে গেছে দু’জন বলে জানা গেছে। তবে, বিমানটি কার্গো (পণ্যবাহী) না-কি যাত্রীবাহী ছিল, সে বিষয়ে তৎক্ষণাৎ নিশ্চিত খবর পাওয়া যায়নি।

বুধবার দুপুরে মধ্য আফ্রিকার নীলনদ তীরবর্তী দেশটির রাজধানী জুবা বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, বিধ্বস্ত হওয়ার পর বিমানটির পেছনের ভাগ (টেইল) ও অন্যান্য খণ্ডাংশ নীল নদ উপকূলে পড়ে আছে। দুর্ঘটনাস্থলে কমপক্ষে ৪১ জনের মরদেহ গণনা করেছেন স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় এক শিশুসহ দু’জন বেঁচে গেছেন। তবে, বিমানে কতোজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

অবশ্য, সাউথ সুদান ট্রিবিউন নামে একটি সংবাদ সংস্থা তাদের টুইটার বার্তায় দাবি করে, বিমানটি পণ্যবাহী ছিল এবং এতে পাঁচ রাশিয়ান ক্রু ও সাত যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এক শিশুসহ দু’জন বেঁচে গেছেন বলে জানিয়েছে সাউথ সুদান ট্রিবিউনও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ