মালদ্বীপে বিরোধীদলের সমাবেশ ঠেকাতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন গাইয়ুম।
বুধবার দেশটির প্রধান বিরোধীদল ‘মালদ্বিভিয়ান ডেমোক্রেটিক পার্টি- এমডিপি’র সরকার বিরোধী সমাবেশের ২ দিন আগে এ ঘোষণা দিলেন তিনি।
দেশটির অ্যাটোর্নি জেনারেল মোহামেদ অনিল ওই ডিক্রি পাঠ করেন।
এতে বলা হয়, দেশটির নিরাপত্তা বাহিনীকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তল্লাশি চালানো ও সন্দেহভাজনদের গ্রেপ্তার করার ক্ষমতা দেয়া হয়েছে।
সম্প্রতি মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব প্রেসিডেন্ট ইয়ামিনকে হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত হলে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: