আন্তর্জাতিক

ধর্ষণে জন্ম নেয়া শিশু পিতার সম্পত্তির পাবে

ভারত আদালত
ভারত আদালত

ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশু জন্মদাতার সম্পত্তিতে উত্তরাধিকার পাবে— তবে ওই শিশুকে কেউ দত্তক নিলে তখন আর সে সেই অধিকার পাবে না। বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট এক কিশোরী আবেদনের পরিপ্রেক্ষিতে এমন পর্যবেক্ষণ দেয়।

সন্তান জন্মের আগে ওই কিশোরী আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করে। তবে গর্ভপাতের কারণে তার জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কায় আদালতের নিষেধাজ্ঞার কারণে পরে হাসপাতালে এক মেয়ের জন্ম দেয় ওই কিশোরী।

আদালতে ওই কিশোরী জানিয়েছে, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় সে এবং তার বাবা সদ্যোজাত শিশুকে বাড়ি নিতে চায় না। সন্তানের ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে সে শিশুটিকে দত্তক দিতে চায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন।

এতে বিচারকদ্বয় বলেন, 'উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সন্তান কিভাবে জন্মেছে, তা বিবেচ্য নয়; ধর্ষণের ফলেও কোনো শিশুর জন্ম হলেও সে জন্মদাতার সম্পত্তিতে ভাগ পাবে।'

আদালত উত্তরপ্রদেশ সরকারকে ওই কিশোরীর ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রূপি দেয়ার নির্দেশ দিয়েছে। ২১ বছর বয়স পর্যন্ত কোনো ব্যাংকে ওই অর্থ এফডিআর করা এবং কিশোরীর বিনা মূল্যে পড়ালেখার সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ওই শিশুকে কোনো শিশুকল্যাণ সমিতির কাছে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে কোনো আইন করা বিচারবিভাগের কাজ নয়— মন্তব্য করে রায়ে বিচারকদ্বয় বলেন, 'উত্তরাধীকারের মতো জটিল সামাজিক বিষয়ে কেবলমাত্র সংশ্লিষ্ট আইনসভারই সিদ্ধান্ত নেওয়া উচিত।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ