আন্তর্জাতিক

কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না

শেখ হাসিনা
শেখ হাসিনা

কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে তার তিন দিনের সরকারি সফরের শেষ দিন বৃহস্পতিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া গণসংবর্ধনায় এ কথা বলেন।

দেশের সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন তিনি।

স্বাধীনতা লাভের পর থেকেই সামরিক স্বৈরশাসকরা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে ষড়যন্ত্র করে চলেছে— উল্লেখ করে তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র কাটিয়ে উঠে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সঠিক নির্দেশনা ও পরামর্শ, জনগণের অদম্য কাজের স্পৃহা এবং প্রবাসীদের অব্যাহত সমর্থন আগামী দিনে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। প্রবাসীরা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

চলতি বছর প্রায় ২৭.২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স প্রবাসীরা দেশে পাঠিয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

এদিকে, সফর শেষে নেদারল্যান্ডস থেকে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আমস্টারডাম থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। আজ সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বৃহস্পতিবার হেগে ডাচ ব্যবসায়ী নেতাদের নিয়ে এক সেমিনারে. বাংলাদেশে বস্ত্র, চামড়া, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ডাচ কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।

আগের দিন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা।

বৈঠক শেষে দুই দেশের শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে ৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

সফরকালে বাংলাদেশের ‘ডেল্টা প্ল্যান একুশ শতক’ বাস্তাবায়নে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেয় নেদারল্যান্ডস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ