আন্তর্জাতিক

বর্ধমান বিস্ফোরণ: জেএমবি সদস্য গ্রেপ্তার

বর্ধমান বিস্ফোরণ
বর্ধমান বিস্ফোরণ

ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর হোসেন নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে (জেএমবির) একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভারতে ত্রিপুরার হিম্মতপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই গ্রামের যে বাড়িটি থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়, তার মালিকের মেয়েকে বিয়ে করেছেন তিনি। আর বিয়ের পর গত এক বছর ধরে তিনি সেখানেই থাকেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানিয়েছেন, সে বাংলাদেশের চট্টগ্রামের নাগরিক এবং বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন।

জাহাঙ্গীরকে আজ (শুক্রবার) ভারতের সোনামুরা মহকুমা আদালতে হাজির করলে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত বছরের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণে ২ জেএমবি সদস্য নিহত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ