বাংলাদেশে ব্লগার-প্রকাশকদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ আল হুসেইন।
একইসঙ্গে চরমপন্থিদের হুমকি পাওয়া সবার নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন জেইদ রাদ আল হুসেইন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন, বাংলাদেশে মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা যাতে নির্ভয়ে মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বিবৃতিতে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা এবং যারা হুমকি পাচ্ছেন তাদের নিরাপত্তায় সরকারের সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: