আন্তর্জাতিক

মিসরে সব ফ্লাইট বন্ধের নির্দেশ রাশিয়ার

ফ্লাইট বন্ধের নির্দেশ রাশিয়ার
ফ্লাইট বন্ধের নির্দেশ রাশিয়ার

মিসরের সিনাই উপত্যায় বোমা বিস্ফোরণের কারণে বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে রাশিয়া।

শনিবার মিসরের সিনাই উপদ্বীপে ২২৪জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার এ-৩২১ বিমানটি।

রাশিয়ার বিমানটিতে আগে থেকে বোমা লাগানো ছিল এবং বিমানটি ওড়ার আগেই আইএসের কোনো চর গোপনে সেটিতে বোমা সংযুক্ত করে থাকতে পারে—ব্রিটিশ তদন্তকারীরা এ তথ্য জানান।

এ তথ্য জানার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসরের সব ফ্লাইট বন্ধের ঘোষণা দেন।

এর আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি ব্যুরো (এফএসবি) প্রধান অ্যালেক্সান্দার বোর্তনিকভ শুক্রবার মস্কোয় সন্ত্রাসবিরোধী একটি কমিটির সঙ্গে বৈঠককালে ফ্লাইট বন্ধের পরামর্শ দেন।

তিনি বলেন, শার্ম আল শেইখ এ বিমান বিধ্বস্তের কারণ জানা না যাওয়া পর্যন্ত রাশিয়ার উচিত মিসরের সব ফ্লাইট বন্ধ রাখা।

বিবিসি সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য এরইমধ্যে মিসরের শার্ম এল শেইখগামী সব ফ্লাইট বাতিল করেছে এবং ব্রিটিশদেরকে দেশে ফিরিয়ে আনছে।

রাশিয়ার মেট্রোজেট এ-৩২১ বিমানটি শারম আল শেইখ থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। যাত্রপাপথে থাকাকালেই এটি বিধ্বস্ত হয়। নিহতদের বেশিরভাগই রাশিয়ান।

সিনাইয়ের আইএস সংশ্লিষ্ট জঙ্গিরা বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। কিন্তু কিভাবে তা বলেনি। সিরিয়ায় বিমান হামলার জবাবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইএস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ