মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট শুরু হয়েছে। এবারের নির্বাচনে ছয় হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দেবেন ৩ কোটি মানুষ।
বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি'র দল এনএলডি এ নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার আশা করছে। যদিও সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তার।
বলা হচ্ছে, দীর্ঘ ২৫ বছরে এই প্রথম দেশটিতে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটির মোট জনসংখ্যার ৪% থেকে ১০% মুসলিম থাকলেও সু চি'র কূটচালে নির্বাচনে প্রার্থীতা থেকে বঞ্চিত হয়েছে তারা। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ক্রমাগত বেড়ে চলা মুসলিম বিরোধী সেন্টিমেন্ট প্রশমনে সু চি ‘এনএলডি-কে’ মুসলমানদের দূরে রাখার কৌশল নিয়েছেন। আঞ্চলিক ও জাতীয় নির্বাচনে এ দল থেকে প্রার্থী হওয়া এক হাজার ১৫১ জনের মধ্যে একজন মুসলমানও নেই।
শুধু এনএলডি'ই নয়, নানা কৌশলে ব্যবহার করে পুরো দেশেই মুসলমানদের নির্বাচনের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত কর হয়েছে বলে আভিযোগ রয়েছে।