আন্তর্জাতিক

মিসর থেকে ফেরানো হচ্ছে রাশিয়ানদের

রাশিয়া
রাশিয়া

সিনাইয়ে রুশ বিমান এ-থ্রি টু ওয়ান বিধ্বস্তের এক সপ্তাহ পর ৪৪টি বিমানে করে মিসরের দুটি অবকাশযাপন কেন্দ্র থেকে রাশিয়ার ৮০ হাজার পর্যটককে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।

রুশ ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়, ৩০টি খালি বিমান মিসরের হুরদাগায় এবং ১৪টি বিমান পাঠানো হয় শারম-এল-শেখে।

এদিকে, শুক্রবার কয়েকটি ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্ল্যাকবক্সের তথ্য বিশ্লেষণে মনে হচ্ছে, ইঞ্জিনের গোলযোগে নয়, ভয়ঙ্কর বিস্ফোরণেরই কারণেই বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তদন্তকারীরাও জানিয়েছেন, বোমা বিস্ফোরণের কারণেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তবে রুশ বিমানটি বিস্ফোরণের আগে এর ব্ল্যাকবক্সে অস্পষ্ট কোলাহল রেকর্ড হয়েছে বলে জানান মিসরীয় তদন্ত কমিটির প্রধান।

তবে এ ব্যাপারে এখুনি কোনো চূড়ান্ত সীদ্ধান্তে পৌঁছাতে চান না তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ