ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি- বিজেপির।
বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে লালু-নীতিশ-কংগ্রেস মহাজোট পেয়েছে ১৭৯টি আসন। এদিকে বিজেপি ৫৯টি আসন পেয়েছে।
নির্বাচনে জয় পাওয়ার মধ্য দিয়ে নিতিশ কুমার টানা তৃতীয়বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানান রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু যাদব।
তিনি বলেন, তারা দেশব্যাপী বিজেপি বিরোধী আন্দোলন শুরু করবেন ও নরেন্দ্র মোদিকে উচ্ছেদ করবেন।
এদিকে, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী টুইটারে টুইট করে বলেন, এ জয় ঔদ্ধত্ব এবং বিভেদসৃষ্টিকারীদের বিরুদ্ধে জয়।
এছাড়া, সিপিআইএমের প্রধান সিতারাম ইয়েচুরি স্বাধীন মত প্রকাশের জন্য বিহারের জনগণের প্রশংসা করেন এবং বলেন ভারতের জনগণের জন্য সুদিন আসছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: