আন্তর্জাতিক

বিজয়ী হলে সরকার চালাবেন সু চি

অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি বিপুল বিজয়ের পথে। এরই মধ্যে অং সান সু চি সাফ জানিয়ে দিয়েছেন তার দল বিজয়ী হলে তিনিই সরকার চালাবেন।

এ পর্যন্ত ঘোষিত ফলাফলে পার্লামেন্টের নিম্নকক্ষে ৯০ শতাংশেরও বেশি আসনে এবং পার্লামেন্টের উচ্চ কক্ষ ও আঞ্চলিক পরিষদে ৮৫ শতাংশেরও বেশি আসনে এনএলডি বিজয়ী হয়েছে। পার্লামেন্টের ৩৩০ আসনের মধ্যে এ পর্যন্ত ১৪৯ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সুচির দল জয়ী হয়েছে ১৩৫ আসনে।

কিছু অনিয়মেরও অভিযোগ করেন মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সুচি বলেন, এ নির্বাচন অবাধ হলেও পুরোপুরি নিরপেক্ষ হয়নি।

তিনি বলেন, দেশটির মুসলিম জনগোষ্ঠির স্বার্থরক্ষায় কাজ করবে তার দল। মুসলিমদের ওপর নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে, নির্বাচনের ফল প্রকাশে নির্বাচন কমিশন ইচ্ছে করেই কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছে সুচির দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ