আন্তর্জাতিক

তামিল নাড়ুতে বন্যায় ২৭ জনের মৃত্যু

তামিল নাড়ুতে বন্যা
তামিল নাড়ুতে বন্যা

ভারতের তামিল নাড়ুর রাজ্যের কুদ্দালোরে জেলায় দুই দিনের বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে—রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, চেন্নাই থেকে ২৩০ কিলোমিটার দূরে কুদ্দালোরে জেলায় বন্যার কারণে ২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে ত্রাণ তৎপরতা পুরোদমে চলছে বলে জানান তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, বন্যায় প্রাণহারাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে চারলাখ রূপি করে দেয়া হয়েছে।

তবে গেল দুই দিনে জেলাটিতে বন্যায় মৃতের সংখ্যার কোনো আনুষ্ঠানিক সরকারি অফিসিয়াল পরিসংখ্যান এখনো জানা সম্ভব হয়নি। বেসরকারিভাবে বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী প্রায় ৪০ জন মানুষ বন্যায় মারা গেছেন বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী জয়ললিতার দেয়া বিবৃতি অনুযায়ী অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত অঞ্চলটিতে সাধারণত ৬৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু চলতি বছরে এরই মধ্যে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে প্রবল বন্যার সৃষ্টি হয়েছে।

রাজ্য সরকার কুদ্দালোরে জেলার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। ভারী বৃষ্টির কারণে ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে সরবরাহ করা বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ