মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি বিপুল বিজয়ের পথে থাকায় অং সান সু চিকে এবার অভিনন্দন জানিয়েছেন সেনাপ্রধান মিন অং হলেইং।
এর আগে বুধবার দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন তাকে অভিনন্দন জানান।
সু চির অনুরোধের প্রেক্ষিতে জাতীয় সমঝোতার বিষয়ে আলোচনায় বসতে এখন দুজনই সম্মত হয়েছেন।
আগামী সপ্তাহের শেষ নাগাদ আলোচনার প্রস্তাব দিয়ে সু চি দেশটির প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও স্পিকারকে আলাদা আলাদা চিঠি দিয়েছেন।
এদিকে, মিয়ানমারে ক্ষমতা হস্তান্তরে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এক চিঠিতে প্রেসিডেন্ট থেইন সেইন জানিয়েছেন শান্তিপূর্ণ ভাবেই তারা ক্ষমতা হস্তান্তর করতে চান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: