আন্তর্জাতিক

লেবাননে বোমা হামলায় ৪৩ জন নিহত

লেবাননে বোমা হামলা
লেবাননে বোমা হামলা

লেবাননের রাজধানী বৈরুতে দুটি আত্মঘাতি বোমা হামলায় ৪৩ জন নিহত এবং আহত হয়েছে দুইশতাধিক মানুষ। ইসলামিক স্টেট আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

বিবিসি সূত্র মতে, দক্ষিণ ব্রুজ-আল-বারাজনেহ শহরের একটি শিয়া মসজিদের সামনে প্রথম আত্মঘাতি বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরেই একটি বেকারির সামনে দ্বিতীয় বোমার বিষ্ফোরণটি ঘটানো হয়।

এদিকে, দ্বিতীয় বিষ্ফোরণের সময়ই তৃতীয় আত্মঘাতি হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দুইজন ফিলিস্তিনের এবং একজন সিরিয়ার নাগরিক।

লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম এ হামলাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। ২৫ বছর আগে লেবাননে গৃহ যুদ্ধের পর এটিই বৈরুতে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ