আন্তর্জাতিক

নিরঙ্কুশ বিজয় পেয়েছে এনএলডি

অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচনে অং সান সু চির দল এনএলডি নিরঙ্কুশ বিজয় পেয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বিবিসি সূত্র মতে, ৩২৯ এরও বেশি আসনে বিজয়ী হওয়ায় সুচির দল এনএলডি এখন দেশটিতে সরকার গঠন করতে যাচ্ছে এবং পার্লামেন্টের উভয় কক্ষে তার দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো।

তবে সংবিধান অনুযায়ী পার্লামেন্টের মোট আসনের এক চতুর্থাংশ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে।

এছাড়া স্বামী ও দুই সন্তান বিদেশী নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হওয়ার পথে সাংবিধানিক বাধা রয়েছে সু চির।

এদিকে, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন জানিয়েছেন জনগণের রায় ও পছন্দকে সম্মান জানিয়ে নির্ধারিত সময়েই তার সরকার ক্ষমতা হস্তান্তর করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ