আন্তর্জাতিক

প্যারিসে যে ৬টি স্থানে হামলা

হামলা
হামলা

নিখুঁত পরিকল্পনা আর ঠাণ্ডা মাথায় প্যারিসে ৬টি স্থানে হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে বন্দুকধারীরা। ১৮ আলিবেখ রোডের লো কারিলো পানশালা থেকে শুরু হয় জঙ্গিদের হত্যাযজ্ঞ আর শেষ হয় বাতাক্লঁ কনসার্ট হলে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে দিয়ে।

যেসব স্থানে হামলা চালানো হয় প্রত্যেকটি স্থানই ছিল জনবহুল। হামলা হয় প্যারিসের প্রধান স্টেডিয়াম স্তাদ দো ফ্রঁসে। সেসময় সেখানে ফ্রান্স আর জার্মানির মধ্যে চলা প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার।

রাত যখন ৯টা পার হচ্ছে তখন প্যারিসবাসীরা কেউ রেস্টুরেন্টে রাতের খাবার খাচ্ছেন, কেউ ছিলেন পানশালায়, কেউবা স্টেডিয়ামে ফ্রান্স-জার্মানির প্রীতি ফুটবল ম্যাচ দেখছেন, আবার কেউ কনসার্ট দেখতে ব্যস্ত। এরই মধ্যে শুরু হয় প্যারিসের স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলা।

১. স্থানীয় সময় রাত ৯টার পরপরই প্যারিসের প্লাস দো লা রিপাবলিকের অদূরে ১৮ নম্বর আলিবেখ রোডের লো কারিলোঁ বারে প্রথম হামলাচালায় বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন বন্দুকধারী একটি প্রাইভেট কার থেকে নেমে বারে থাকা মানুষদের উপর অতর্কিত গুলি চালায়।

২. এরপর রাস্তা পার হয়ে একটি জনপ্রিয় কম্বোডিয়ান রেস্টুরেন্টে হামলা চালায় ঐ বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, এই দুই স্থানে অন্তত ১২জন নিহত হয়।

৩. আলিবেখ রোডের কিছুটা দক্ষিণে লা কাসা নস্ট্রাইয়.এরপর ভারী মেশিনগান দিয়ে হামলা চালায় বন্দুকধারীরা। একজন প্রত্যক্ষদর্শী সেখানে ৪টি মৃতদেহ পড়ে থাকতে দেখে।

৪. রাত ঠিক সাড়ে নয়টায় হামলা চালানো হয় প্যারিসের স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামে। স্টেডিয়ামের ঠিক বাইরেই তিনজন আত্মঘাতি বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। স্টেডিয়ামের ভেতর ওই সময় ফ্রান্স ও জার্মানীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ দেখছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ও জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী। হামলার সময় তারা স্টেডিয়ামের ভেতরেই আটকা পড়েন। পরে নিরাপত্তা বাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

৫.স্টেডিয়ামের পর হামলা চালানো হয় শারন রোডের একটি পানশালায়। তিনমিনিট ধরে দুই বন্দুকধারী এলোপাথারী গুলি চালিয়ে এখানে হত্যা করে কমপক্ষে ১৯ জনকে।

৬.সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় প্যারিসের জনপ্রিয় বাতাক্লঁ কনসার্ট হলে, যা শার্লি এবদো পত্রিকা অফিস থেকে মাত্র কয়েকশ কদম দূরে। চারজন বন্দুকধারী দর্শকদের উপর নির্বিচারে গুলি চালায়। স্থানীয় সময় রাত ১০টায় এই হলে সঙ্গীত পরিবেশন করছিল ক্যালিফোর্ণিয়ার ব্যান্ড দল ঈগলস অ্যান্ড ডেথ মেটাল। দেড় হাজার দর্শক সেসময় কনসার্টটি উপভোগ করছিলেন। এসময় একজন হামলাকারী আরবিতে আল্লাহু আকবর বলে চিৎকার করছিলেন। আরেকজন বন্দুকধারী সিরিয়া ইস্যুতে হস্তক্ষেপ করায় ফ্রান্সের প্রেসিডেন্টকে দোষারোপ করছিলেন বলে জানায় এক প্রত্যক্ষদর্শী। হলটিতে ১০০জনকে হত্যা করা হয়। আহত হন শতাধিক।

এ বছরের ৭ জানুয়ারি ব্যাঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ৮সাংবাদিকসহ ১২জনকে হত্যা করে জঙ্গিরা। এরপর গত সেপ্টেম্বরে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালায় ফ্রান্স।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ