আইএস জঙ্গিদের হঠিয়ে ইরাকের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিনজার শহর পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে কুর্দি যোদ্ধারা।
আইএস জঙ্গিরা গত বছর সিনজার শহরটি দখল করে নেয়। তারপর থেকে এই শহরের ইয়াজিদি সম্প্রদায়ের হাজার হাজার লোককে হত্যা ও বন্দি করে তারা।
ইয়াজিদি বাহিনী, তুরস্কের পিকেকে বিদ্রোহী গোষ্ঠিসহ সাড়ে ৭ হাজার ইরাকি কুর্দি যোদ্ধা সিনজারে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে।
বিবিসি সূত্র থেকে জানা যায়, কুর্দি পেশমার্গ বাহিনীকে সিনজারের সড়কে টহল দিতে দেখা যাচ্ছে। তবে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ এড়াতে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: