সিরিয়ায় আইএস জঙ্গি দমন ও সন্ত্রাস মোকাবেলায় এক সঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার তুরস্কে জি-টুয়েন্টি সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি এক অনানুষ্ঠানিক বৈঠকে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্যারিসের এ হামলা বিশ্ব সভ্যতার ওপর হামলার সামিল— উল্লেখ করে দায়ীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র, ফ্রান্সের সঙ্গে একত্রে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ওবামা।
আইএস এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের বোমা হামলা অভিযানে ফ্রান্সকে আরো বড় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
এদিকে, ইউরোপীয় দেশগুলোর নেতারা রাশিয়ার আইএসকে লক্ষ্যবস্তু করে সামরিক অভিযান চালানোর ওপর জোর দেন।
অর্থনীতি আলোচনা মূল বিষয়বস্তু হলেও প্যারিস হামলার কারণে এবারে জি -টুয়েন্টর মূখ্য বিষয় হয়ে দাড়িয়েছে জঙ্গি ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ।