আন্তর্জাতিক

প্যারিসে সন্দেহভাজন হামলাকারী সালেহ আটক

সালেহ আবদেস্লাম
সালেহ আবদেস্লাম

প্যারিসে সন্ত্রাসী হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত সন্দেহভাজন আবদেসালাম সালেহকে (২৬) আটক করেছে পুলিশ।

সোমবার বেলজিয়ামের গণমাধ্যম এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্যারিসে সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত ৭ সন্দেহভাজন হামলাকারীকে এ পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ।

এদের মধ্যে পালিয়ে যাওয়া সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করা হয়েছে বলে বেলজিয়ামের আরটিএল টেলিভিশন খবর দিয়েছে।

অবশ্য বেলজিয়ামের প্রসিকিউটর অফিস এ গ্রেপ্তারের খবর অস্বীকার করেছে বলে সেদেশের আরেক টিভি স্টেশন জানিয়েছে।

সেইসঙ্গে সনাক্ত করা হয়েছে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদকে।

এদিকে, ফ্রান্স ও ইউরোপের অন্যান্য জায়গায় আবারো হামলা হতে পারে বলে সতর্ক করেছেন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস।

সন্দেহভাজন হামলাকারীদের ধরতে ফ্রান্সসহ ব্যাপক তল্লাশি অভিযান চলছে পুরো ইউরোপজুড়েই। ফ্রান্সে এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে আজ স্থানীয় সময় দুপুরে ফ্রান্সসহ ইউরোপজুড়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে, ফরাসি যুদ্ধবিমান সিরিয়ার রাকা শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

ফ্রান্সের রজধানী প্যারিসে শুক্রবার স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় অংশ নেয় ৮জঙ্গি। হামলার দায় স্বীকার করে দেয়া আইএসের বিবৃতিতেও ৮জনের কথা বলা হয়েছে। এদের মধ্যে হামলার দিন আত্মঘাতী বোমায় ৬জন এবং পুলিশের গুলিতে নিহত হয় একজন। বাকি একজন পালিয়ে যায় বলে সন্দেহ করে ফরাসি পুলিশ।

ওই হামলায় বেলজিয়ামে বসবাসরত যে তিনভাইকে সরাসরি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে পালিয়ে যাওয়া হামলাকারী ২৬ বছর বয়সী সালাহ আবদেসালাম তাদেরই একজন বলে সন্দেহ পুলিশের।

হামলার মাত্র কয়েকঘণ্টা পরেই বেলজিয়াম সীমান্তে আবদেসালামকে বহনকারী গাড়িটি পুলিশ তল্লাশি শেষে ছেড়ে দেয়।

ওইসময় গাড়িতে আরো দুজন ছিলেন।

ব্যাপক অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে বেলজিয়ামের আরটিএল টিভি। আবদেসালামের আরেক ভাই ব্রাহিম আবদেসালাম বাতাক্লঁ কনসার্ট হলে নিহত হয়েছেন এবং আরেক ভাই মোহাম্মেদ আবদেসালাম বেলজিয়ামে আগেই গ্রেপ্তার হয়েছে।

এছাড়া ওই আত্মঘাতী হামলায় সরাসরি জড়িত আরো চারজনকে সনাক্ত করেছে ফরাসি পুলিশ।

তারা হল: ওমর ইসমাইল মোস্তেফি, বিলাল হাদফি, স্যামি অ্যামিমুর ও আহমেদ আল মোহাম্মদ।

সনাক্ত করা হয়েছে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদকেও। ফ্রান্সের বিভিন্ন জায়গায় সন্দেহভাজনদের ধরতে দেড়শোরও বেশি অভিযান চালিয়েছে পুলিশ।

এসব অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে ইউরোপের অন্যান্য দেশেও। বেলজিয়ামে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৭জনকে।

ফ্রান্স ছাড়াও ইউরোপের অন্যান্য শহরে আবারো সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেছেন ফরাসী প্রধানমন্ত্রী মানুয়েল ভালস। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

এদিকে, ফরাসী যুদ্ধবিমান সিরিয়ার রাকা শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। এ পর্যন্ত বিশটি অবস্থানে হামলা চালানো হয়েছে। ফরাসী প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ হামলা চলবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ