প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশটিতে ৩দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে আজ ইউরোপ জুড়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্থানীয় সময় দুপুরে ফ্রান্সসহ গোটা ইউরোপ এক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে পড়ে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার স্টেডিয়াম, বার, কনসার্ট হলে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন ১২৯ জন আহত সাড়ে তিনশোরও বেশি।
এ ঘটনায় পুরো ফ্রান্সের মানুষ শোকাহত। হামলার পর জাতীয় শোক ঘোষণা করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়ওলাদ। শোকবিহবল প্যারিসবাসী হমলার জায়গাগুলোতে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেছেন দেশবাসী।
হাজার হাজার মানুষ প্যারিসের প্লাস দো লা রিপাবলিকে জড়ো হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনে।
এদিকে, ওই বর্বর হামলার পর প্যারিসবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে ফরাসি জনগণ রাস্তায় বেরিয়ে নিহতদের স্মরণের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সংহতি প্রাকাশ করেছেন।
বন্ধ রয়েছে আইফেল টাওয়ার, জাদু ঘরসহ অনেক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। প্যারিসের রাস্তায় টহল দিচ্ছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী।