আন্তর্জাতিক

আইএস নির্মূলে জোরদারের অঙ্গীকার জি-২০ শীর্ষ সম্মেলনে

জি-২০ শীর্ষ সম্মেলন
জি-২০ শীর্ষ সম্মেলন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে তুরস্কের আনতালিয়ায় শেষ হল জি-২০ শীর্ষ সম্মেলন। নেতারা সীমান্ত ও আকাশপথে নিরাপত্তা জোরদার, সন্দেহভাজন সন্ত্রাসীদের বিষয়ে তথ্য আদান-প্রদানে একমত হয়েছেন।

সোমবার সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে অবশ্য কোন সন্ত্রাসী সংগঠনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

যদিও সম্মেলন শেষে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সংবাদ সম্মেলনে বলেছেন, আইএস নির্মূলে একটি সমন্বিত কৌশল প্রণয়নে তিনি অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করে যাবেন।

জি-টোয়েন্টি সম্মেলনে প্রধানত অর্থনীতি নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে প্যারিসে সন্ত্রাসী হামলার কারণে এবার সম্মেলনের আলোচনায় সন্ত্রাসবাদ মেকাবেলার বিষয়টি প্রাধান্য পায়।

এদিকে, রোববার সম্মেলনের পাশাপাশি এক অনানুষ্ঠানিক বৈঠকে আইএস জঙ্গিদের দমন ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এক সঙ্গে কাজ করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ