আন্তর্জাতিক

ফ্রান্সে নিরাপত্তা বাড়াতে রাষ্ট্রীয় ব্যয় বাড়ানোরও ঘোষণা

ফ্রান্সের নিরাপত্তা
ফ্রান্সের নিরাপত্তা

ফ্রান্সের নাগরিকদের নিরাপত্তায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি এক লাখ ১৫ হাজার সদস্যকে মোতায়েন করেছে দেশটির সরকার। নিরাপত্তা বাড়াতে রাষ্ট্রীয় ব্যয় বাড়ানোরও ঘোষণা দেয়া হয়েছে। আর সন্ত্রাসী হামলার আশঙ্কায় মঙ্গলবার স্পেনের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা বাতিল করেছে বেলজিয়াম।

প্যারিসে সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত পালিয়ে যাওয়া বেলজিয়ান সালাহ আবদেসালামকে এখনো খুঁজছে ফ্রান্স ও বেলজিয়ামের পুলিশ। অন্যদিকে ফরাসী যুদ্ধবিমান সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে আবারো ব্যাপক হামলা চালিয়েছে।

এ হামলা আরো জোরদারে আগামী বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধবিমানবাহী একটি রণতরীও পাঠাচ্ছে ফ্রান্স।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ১লাখ ১৫ হাজার সদস্য নিয়োগ করা হয়েছে। ।

এছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় সংহতি প্রকাশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন প্যারিস সফর করছেন। তিনি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদের সঙ্গে এলিজি প্রাসাদে বৈঠক করবেন। কেরি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ফ্রান্সের সঙ্গে একযোগে কাজ করবে।

প্যারিস হামলায় সরাসরি জড়িত সন্দেহভাজন তিন বেলজিয়ান ভাইয়ের একজন সালাহ আবদেসালামকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে ধরতে ফ্রান্স ও বেলজিয়ামে তল্লাশি অভিযান চলছে।

এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় অংশ নেয়া ৮ জঙ্গি আসলে কারা? হামলার দায় স্বীকার করে দেয়া আইএসের বিবৃতিতে যে ৮ জনের কথা বলা হয়েছে, তারাই কী সেই ৮ জন? নাকি তারা অন্য কেউ?

ফরাসি পুলিশ সেই রহস্যের সন্ধানে তৎপর। তবে প্রাথমিকভাবে সন্দেহভাজন ৭ জঙ্গির নাম পরিচয় পেয়েছে ফরাসি পুলিশ। এদের মধ্যে ৪জন ফরাসি নাগরিক এবং ১জন সিরিয়া নাগরিক বলে ধারণা।

প্যারিসে সন্ত্রাসী হামলার দিন আত্মঘাতী বোমায় ৬ হামলাকারী এবং পুলিশের গুলিতে নিহত হয় একজন। বাকী একজন পালিয়ে যায় বলে সন্দেহ করছে ফরাসী পুলিশ। ওই হামলায় বেলজিয়ামে বসবাসরত তিনভাইসহ ৭ জনের প্রাথমিক নাম পরিচয় পেয়েছে ফরাসি পুলিশ।

এরা হচ্ছেন-

২৬ বছর বয়সী ফরাসি নাগরিক সালাহ আবদেসলাম। হামলায় সে সরাসরি জড়িত বলে সন্দেহ ফ্রান্স পুলিশের। তাদের সন্দেহ, সে বেলজিয়াম থেকে এক ভাড়া গাড়ি করে ফ্রান্সে এসেছিল, যে গাড়ি বোমা হামলার পর বাতাক্লঁ কনসার্ট হলের কাছে পাওয়া যায়। হামলার মাত্র কয়েকঘন্টা পরেই বেলজিয়াম সীমান্তে আবদেসালামকে বহনকারী গাড়িটি পুলিশ তল্লাশি শেষে ছেড়ে দেয়। সে সময় ওই গাড়িতে আরো দুই জন ছিলেন। ব্যাপক অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর দেয় বেলজিয়ামের আরটিএল টিভি।

সালাহ'র ভাই ৩১ বছর বয়সী ব্রাহিম আবদেসালাম বাতাক্লঁ কনসার্ট হলে নিহত হয়েছেন। ফরাসি পুলিশের সন্দেহ, সেও ভাড়া গাড়ি করে বেলজিয়াম থেকে ফ্রান্সে আসে যেটি বাতাক্লঁ কনসার্ট হলের কাছে পাওয়া যায়।

সালাহ ও ব্রাহিমের আরেক ভাই মোহাম্মেদ আবদেসালাম বেলজিয়ামে আগে গ্রেপ্তার হলেও, পরে অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেয়া হয়।

তার আইনজীবী জানায়, ভাই ব্রাহিমের নিহতের খবর কেবলমাত্র সোমবার জানতে পারে মোহাম্মদ।

২০ বছর বয়সী ফরাসি নাগরিক বিলাল হাদফি। জানা গেছে, বিলাল সিরিয়াতে আইএসের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। ২৮ বছর বয়সী ফরাসি নাগরিক স্যামি অ্যামিমুর। বাতাক্লঁ হলে আত্মঘাতী হামলায় মারা যায় সে। ২০১২ সালে সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে অভিযুক্ত স্যামি পরবর্তীতে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হামলার পর তার ৩ আত্মীয়কে গ্রেপ্তার করা হয়।

২৯ বছর বয়সী ফরাসি নাগরিকওমর ইসমাইল মোস্তেফাই। সেও বাতাক্লঁ হলে আত্মঘাতী হামলায় মারা যায়। তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানান, ২০১৪ থেকে চলতি বছর পর্যন্ত বেশ কয়েকজন সন্ত্রাসীর বিষয়ে তথ্য চেয়ে ফ্রান্স তুরস্কের সহযোগিতা চায় এবং ওমর তাদেরই একজন।

২৫ বছর বয়সী আবদেল আল মোহাম্মদ। ফ্রান্স পুলিশের ধারণা, প্যারিসের স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলায় মারা যায় সে। তার সঙ্গে সিরিয়ার পাসপোর্ট পাওয়া যায় যদিও সেটি আসল কিনা তার সত্যতা খুঁজছে তদন্তকারীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ