প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ পুলিশের অভিযানে নিহত হয়েছেন।
বুধবার ভোর থেকেই হামলায় জড়িত নবম সন্দেহভাজন হামলাকারীকে ধরতে প্যারিসের উপকণ্ঠে অভিযান শুরু করে পুলিশ।
অভিযানে প্যারিস হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদসহ তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া এক নারী তার শরীরে রাখা বিস্ফোরণে নিহত হয়েছে। তাকে আত্মঘাতী বলে সন্দেহ করা হচ্ছে। এ সময় অন্য একজন বেসামরিক লোকও মারা গেছে।
অভিযান চলাকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বিএফএমটিভি জানায়, বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তারাও আহত হয়েছেন।
তবে অভিযানে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফরাসি পুলিশ। -
বার্তা সংস্থা এপি সূত্র মতে, ওই বাড়িটিতে আবাউদ সহ ৬ জন অবস্থান করছে।
এদিকে, প্যারিসে শুক্রবারের হামলার পর এ পর্যন্ত ফ্রান্সজুড়ে পুলিশ কমপক্ষে দেড় শতাধিক অভিযান চালায়। হামলার পর থেকে হামলার সঙ্গে সরাসরি যুক্ত ৮ সন্দেহভাজন হামলাকারীর কথা বলা হলেও মঙ্গলবার থেকে পুলিশ নবম সন্দেহভাজন হামলাকারীর সন্ধানে অভিযান চালাতে থাকে।
হামলার দিনের ভিডিও ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয় ওই নবম ব্যক্তি গাড়িতে করে বার ও রেস্টুরেন্টে হামলাকারীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয়।
এছাড়াও বুধবার ভোর থেকেই ওই নবম হামলাকারীকে ধরতে প্যারিসের উপকণ্ঠ সানদিনির একটি বাড়িতে সাঁড়াশি অভিযান শুরু করে ফ্রান্স পুলিশ। সকাল থেকেই স্থানীয়রা প্রচুর গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এরইমধ্যে দুই জন সন্দেহভাজন নিহত এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। যার মধ্যে একজন নারী আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেয়।
বার্তা সংস্থা এপির মতে, পুলিশের এই অভিযানের এখন মূল লক্ষ্য প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদকে গ্রেপ্তার করা। সানদিনির ও্ই বাড়িটিতে আবাউদসহ ৬ জন অবস্থান করছেন বলেও জানায় এপি।
পুলিশের অভিযানে প্যারিস হামলায় পালিয়ে যাওয়া সন্দেহভাজন হামলাকারী সালাহ আব্দেসালামের হোটেল কক্ষেরও সন্ধান পেয়েছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে, হামলার হুমকি পেয়ে এয়ার ফ্রান্সের দুটি যাত্রীবাহী বিমান যুক্তরাষ্ট্র ও কানাডায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।