নারী-পুরুষের ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
বুধবার জেনেভা ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘বিশ্ব লিঙ্গ বৈষম্য’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এ চার বিষয়ে প্রতিবছর এ সূচক প্রকাশ করা হয়।
বিশ্বের ১৪৫টি দেশে নারীর পরিস্থিতি নিয়ে করা এ সূচকে বাংলাদেশের অবস্থান এবার ৬৪তম। আর গত বছর ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৬৮ নম্বর। সূচকে বালাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেরও অগ্রগতি হয়েছে।
গত এক বছরে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। আর নারীর শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নেও গত বছরের তুলনায় দুই ধাপ এগিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: