আন্তর্জাতিক

ইইউ সীমান্তে নিরাপত্তা জোরদারে ব্রাসেলসে জরুরি বৈঠকে

প্যারিসে হামলা
প্যারিসে হামলা

প্যারিস হামলার পর ইউরোপীয় দেশগুলো তাদের সীমান্তে নিরাপত্তা জোরদারের চিন্তাভাবনা করছে— এ বিষয় নিয়ে আলোচনা করতে আজই ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীরা।

ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস এরইমধ্যে সতর্ক করে বলেন, ইইউ সীমান্তে নিরাপত্তা বাড়ানো না হলে ইউরোপজুড়ে পাসপোর্ট ছাড়াই অবাধে চলাফেরা হুমকির মুখে পড়বে।

বুধবার নগরীর উপকণ্ঠে পুলিশের গুলিতে নিহত হয় আবাউদ। ঝাঁজরা হয়ে যাওয়া মৃতদেহ আঙ্গুলের ছাপ থেকে তাকে সনাক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন প্যারিসের প্রসিকিউটর।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাজেনুভার বলেন, প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ শরণার্থী বেশে গ্রিস হয়ে প্যারিসে প্রবেশ করেছিল।

প্যারিসের উপকণ্ঠ সাঁন দনিতে বুধবারের পুলিশি অভিযানে প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবাউদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিতের পর এখন জানা যাচ্ছে যে, আবাউদ ২০১৩ সালে আঙ্গুলের ছাপ থেকে ফরাসি কর্তৃপক্ষ তার মৃহদেহ সনাক্ত করেছে বলে বিবিসি জানিয়েছে। সাঁ দনির একটি ফ্ল্যাটে আবাউদসহ ৬জন সশস্ত্র অবস্থায় রয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সন্ত্রাসী হামলার পরপরই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্ন কক্ষে দীর্ঘ বিতর্ক শেষে সর্বসম্মতিক্রমে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর বিল পাস হয়। এখন উচ্চ কক্ষে এ বিল পাস হলে তা আইনে পরিণত হবে।

পার্লামেন্টে এ বিল নিয়ে বিতর্ককালে ফরাসী প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ফ্রান্স বড় ধরণের রাসায়নিক বা জীবাণু হামলার ঝুঁকিতে রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেন, প্যারিস হামলাকারীরা ইউরোপে আসা শরণার্থীদের সুযোগ নিয়ে এ হামলা চালাতে পারে। এছাড়া, সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা না হলে দেশে পাসপোর্ট ছাড়া চলাচল হুমকিস্বরুপ বলেও মনে করেন তিনি।

এদিকে, বেলজিয়ান পুলিশ প্যারিসে হামলাকারী বিলাল হাদফি ও সালাহ আব্দেসালামের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের ধরতে ব্রাসেলসের মলেনবেখসহ ৬টি স্থানে অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আইএসের প্রকাশিত নতুন ভিডিওতে নিউইয়র্কে আত্মঘাতী হামলা চালানোর যে হুমকি দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ