আন্তর্জাতিক

সাকা-মুজাহিদের ফাঁসির দণ্ড বন্ধ করা উচিত: এইচআরডব্লিউ

এইচআরডব্লিউ
এইচআরডব্লিউ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামাত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর বন্ধ করা উচিত—এ মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি- শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।

এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মারাত্মক অপরাধগুলোর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে।’

তিনি আরো বলেন, অন্যায্য বিচার প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না— বিশেষ করে যখন মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেয়া হয়।

এর আগে জামাত নেতা আবদুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার আগে একই আহ্বান জানিয়েছিল এইচআরডব্লিউ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ