মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দুই দিনের আসিয়ান শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় সকালে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্মেলনের উদ্বোধন করেন।
এবারে সম্মেলনে কুয়ালালামপুর ঘোষণার মধ্য দিয়ে আসিয়ান কমিউনিটি প্রতিষ্ঠার ঘোষণা আসবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এ কমিউনিটি যাত্রা শুরু করবে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী রাজাক বলেন, আসিয়ান কমিউনিটির জন্য সংস্থাটির সবাইকে অবশ্যই আরো বেশি কাজ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনা প্রেসিডেন্ট শিনজো আবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ ১০ নেতা সম্মেলনে যোগ দিয়েছেন।
বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যু, সন্ত্রাসবাদ ও দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে এবারের সম্মেলনে আলোচনা করা হবে। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: