মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি মূলবান পাথরের খনিতে ভূমিধসে ৯০ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১০০ জন। দেশটির কাচিন প্রদেশে শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটে।
বিবিসি সূত্র মতে, কাচিন প্রদেশের খনিগুলোতে বিশ্বের সবচেয়ে সেরা জেড রত্ন পাথর পাওয়া যায়। তবে এসব খনিতে প্রায়শই ভূমিধসের ঘটনা ঘটে থাকে।
এক প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ভূমিধসের সময় নিহতদের অধিকাংশই খনিবর্জ্যের স্তূপ থেকে জেড পাথর কুড়াচ্ছিলেন। তবে কী কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
শনিবার সন্ধ্যায় বর্জ্যস্তূপের ভেতর থেকে অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় একজন ব্যক্তি। খনি সংলগ্ন অনেক ঘরবাড়িও ভূমিধসে চাপা পড়েছে।
ধারণা করা হচ্ছে, সেখানেও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: