আন্তর্জাতিক

সর্বোচ্চ নিরাপত্তায় ব্রাসেলস শহর

সর্বোচ্চ নিরাপত্তা
সর্বোচ্চ নিরাপত্তা

প্যারিসের মতো সন্ত্রাসী হামলার আশঙ্কায় দ্বিতীয় দিনের মতো চলছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। বার, রেস্তারা, বিক্রয়কেন্দ্র, বাসস্টেশন আগে আগেই বন্ধ করে দেয়ায় শনিবার রাতে প্রায় জনশূণ্য ছিল ব্রাসেলসের পথঘাট।

প্যারিস হামলার আরেক সন্দেহভাজন হামলাকারী পলাতক সালাহ আবদেসালামকে আটক করতে শহরজুড়ে সেনাটহল চলছে। রোববার তাদের অভিযান আরো জোরদার করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আত্মাঘাতী বেল্ট বহনকারী বেলজিয়ান নাগরিক আবদেসালাম ব্রাসেলসেই আত্মগোপন করে রয়েছেন এবং সিরিয়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। প্যারিসের মতো হামলার আশঙ্কায় শনিবার প্রধানমন্ত্রী শার্ল মিশেল দেশটির নিরাপত্তা সতর্কতা বাড়িয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেন।

এর পরপরই মেট্রোসার্ভিস ও শহরের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো বাতিল করা হয়। সেইসঙ্গে যেসব জায়গায় লোকসমাগম বেশি সেসব এলাকায় না গিয়ে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

গত ১৩ নভেম্বর প্যারিসে বন্দুকধারীদের উপর্যুপরি হামলায় ১৩০ জন নিহত হন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ