আন্তর্জাতিক

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ১৬

বেলজিয়াম
বেলজিয়াম

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও শার্লেরোই শহরে সন্ত্রাসবিরোধী অভিযানের দ্বিতীয়দিনে ১৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বিবিসি সূত্র থেকে এ তথ্য জানা যায়।

তবে এখনো সালাহ আবদেসালামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বেলজিয়ামের কৌশলী এরিক ভ্যান ডার সিপ্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোববার ব্রাসেলস ও শার্লেরোই শহরজুড়ে ২২টি অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তবে এসব অভিযান চলাকালে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ১৩০ জনেরও বেশি মানুষ। আহত হয় কমপক্ষে সাড়ে ৩০০ জন।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় গত শনিবার থেকে এখনো ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

সতর্কতার কারণে ব্রাসেলসের বেশিরভাগ দোকানপাট, শপিং মল, সিনেমা, কফি শপ, জাদুঘর, রেস্তোরাঁ বন্ধ রয়েছে। সবকিছু বন্ধ থাকায় ব্রাসেলসের জীবনযাত্রা বলতে গেলে অচল হয়ে পড়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ