আন্তর্জাতিক

সন্ত্রাস-ধর্মের যোগ ছিন্নের আহ্বান মোদির

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

প্যারিসে সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাপী চরম উদ্বেগের মধ্যে সন্ত্রাস ও ধর্মের যোগ ছিন্নের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের এনডিটিভি জানিয়েছে, রোববার কুয়ালালামপুরে মালয়শিয়া এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে দেয়া বক্তৃতায় সন্ত্রাসকে বিশ্বের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেন মোদি।

আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়শিয়া সফরে থাকা মোদি সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ব নেতাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণেরও আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের অবশ্যই ধর্ম ও সন্ত্রাসকে আলাদা করতে হবে— আর এ দুয়ের মধ্যে পার্থক্য নির্ধারিত হবে কারা মানবতার পক্ষে আর কারা বিপক্ষে তা দিয়ে।

সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো সীমানা নেই— তারা ধর্মকে ব্যবহার করে ঠিকই কিন্তু সব ধর্মের লোককেই হত্যা করে বলে জানান তিনি।

আসিয়ান সম্মেলনও মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাট্টা হতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান।

সম্মেলনে তিনি বলেন, প্যারিস, তুরস্ক, বৈরুত, মালি এবং রাশিয়ান বিমানে হামলা আমাদের মনে করিয়ে দেয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের সমাজ ও বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে তার সদস্য বাড়াচ্ছে ও লক্ষ্য নির্ধারণ করছে।

সম্মেলনের বক্তৃতায় ওবামা জঙ্গিগোষ্ঠী আইএস মোকাবেলায় রাশিয়ার সঙ্গে মতৈক্যের কথা জানিয়ে বলেন, রাশিয়ার কৌশলের উপরই এখন অনেক কিছু নির্ভর করছে।

এখন দেখার বিষয়, তারা (রাশিয়া) কিভাবে তাদের কৌশল সমন্বয় করবে, যা যুক্তরাষ্ট্র ও আরও ৬৫টি দেশকে তাদের ‘কার্যকরি বন্ধু’ হিসেবে উপস্থাপন করবে।

সম্মেলনে অংশ নেয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন সন্ত্রাস মোকাবেলায় আগামী বছর একটি ‘স্বয়ংসম্পূর্ণ কৌশল’ প্রণয়নের কথা জানান।

গতকিছুদিন ধরে দেশটিতে লেখক হত্যা, বিরোধী রাজনীতিক ও সংখ্যালঘুদের ওপর হামলা এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধে বিজেপির মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর (আরএসএস) প্রত্যক্ষ অংশগ্রহণের খবর পাওয়া যাচ্ছিল। এ নিয়ে বিরোধীদলগুলো মোদির ভূমিকা ও নীরবতার তীব্র সমালোচনা করে আসছিল।

এটাই মোদির প্রথম আসিয়ান সম্মেলন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ