ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে আজ (মঙ্গলবার) দিল্লিতে শুরু হচ্ছে দেশটির সরকারের শান্তি আলোচনা।
আলোচনায় উলফার পক্ষে নেতৃত্ব দেবেন অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনটির শীর্ষ নেতারা। আর সরকারের পক্ষে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা।
আসাম রাজ্যে তিন দশকের বেশি সময় ধরে চলা সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তির খসড়া প্রণয়নের কাজ এ বৈঠক থেকেই শুরু হবে বলে বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে। এরপর খসড়াটি নিয়ে আলোচনা এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলবে।
এদিকে, সম্প্রতি বাংলাদেশের কারাগারে বন্দি থাকা উলফার শীর্ষস্থানীয় নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে। তবে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: