বেলজিয়ামে বড় ধরনের হামলার আশঙ্কায় সতর্কতা জারির পর অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে দেশটির পুলিশ। তবে প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল আবারো বলেছেন, ব্রাসেলসে প্যারিসের মতো সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা এখনো রয়েই গেছে।
বেলজিয়ামের প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে রোববার ব্রাসেলস ও শার্লেরুই এলাকার ২২টি স্থানে অভিযান চালায় পুলিশ। তবে সেসব স্থানে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।
এদিকে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি অব্যাহত থাকবে। আর বন্ধ থাকা স্কুলগুলো ও মেট্রো বুধবার থেকে আবার চালু হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: