আন্তর্জাতিক

সিরিয়ায় রাশান যুদ্ধবিমান ভূপাতিত

রাশান যুদ্ধবিমান ভূপাতিত
রাশান যুদ্ধবিমান ভূপাতিত

সিরিয়ায় একটি রাশান যুদ্ধবিমান এসইউ-টুয়েন্টিফোর ভূপাতিত হয়েছে। আঙ্কারা দাবী করেছে বারবার হুঁশিয়ারির পরও তুরষ্কের আকাশসীমা লঙ্ঘনের কারণে বিমনাটিকে ভূপাতিত করা হয়েছে। তবে মস্কো বলছে, বিমানটি আকাশসীমা লঙ্ঘন করেনি।

বিবিসি সূত্র মতে, তুরষ্কের বিভিন্ন টিভি চ্যানেলে রাশান বিমানটির ভুপাতিত হওয়ার দৃশ্য প্রচার করা হয়েছে। তুরস্ক বলছে আকাশ সীমা লঙ্ঘনের পর ৫ মিনিটে ১০ বার হুশিয়ারি দেওয়া হয়। এরপরই তুরষ্কের দুটি এফ-সিক্সটিন জেট ফাইটার রুশ এসইউ-টুয়োন্টিফোরকে ভুপাতিত করে। তবে রাশিয়া বলছে বিমানটি সিরিয়ার আকাশ সীমানাতেই উড়ছিল যা মনিটর ডাটায় রেজিস্টার করা আছে।

এছাড়া এটি ভূপাতিত হয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি গ্রামে। রাশিয়ার দাবি, বিমানটিকে তুরষ্কের ভূমি থেকে আঘাত করা হয়েছে। এটিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে রাশিয়া, সিরিয়ার বিভিন্ন বিদ্রোহীপক্ষের ওপর বিমান হামলা পরিচালনা করছে।

এর আগে রুশ যুদ্ধবিমানের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছিল আঙ্কারা। তুর্কি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরীয় সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ