প্যারিসের মতো সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেলজিয়ামের সর্বোচ্চ নিরাপত্তা সতর্কাবস্থার ৪ দিন পর আজ-বুধবার ব্রাসেলসে স্কুল, বাস স্টেশন খুলে দেয়া হচ্ছে।
তবে রাজধানীতে এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল এবং সশস্ত্র পুলিশ ও সেনা টহল অব্যাহত রয়েছে।
প্যারিসে হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেলজিয়ামে মোহাম্মদ আব্রিনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আইনজীবীরা জানিয়েছেন, হামলার দুদিন আগে প্যারিস হামলার আরেক সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেসালামের সঙ্গে ওই ব্যক্তিকে একটি গাড়িতে দেখা যায়।
বেলজিয়ান নাগরিক পলাতক আবদেসালামকেও গ্রেপ্তারে সাঁড়াশি আভিযান চলছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: