তিউনিসিয়ায় রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীদের বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণ ১২ জন নিহতের ঘটনায় দেশটিতে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেইসঙ্গে রাজধানী তিউনিসে কারফিউ ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিউনিসিয়ার লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন প্রেসিডেন্ট।
গতকাল তিউনিসে রাষ্ট্রপতির নিরাপত্তা রক্ষীদের একটি দল বাস থেকে নামার পর যখন আরেকটি দল বাসে উঠছিল তখন এ বিস্ফোরণে ঘটনা ঘটে। কোনো সন্ত্রাসী সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: