আন্তর্জাতিক

রাষ্ট্রদ্রোহের মামলায় আমির

আমির খান
আমির খান

বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেছেন এক আইনজীবী।

বুধবার কানপুরের সেশন আদালতে দেশজুড়ে চলমান ‘অসহিষ্ণুতা’ নিয়ে আমির খানের দেয়া বক্তব্যে রাষ্ট্রদ্রোহ হয়েছে— এমন অভিযোগ এনে মনোজ কুমার দিক্ষিত নামের এক আইনজীবী মামলাটি করেন।

আইনজীবী মনোজ বলেন, আমির খান ‘ভারতবিরোধী’ বক্তব্যের কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে।

ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ (রাষ্ট্রদ্রোহ), ১৫৩ এ (ভিন্ন ভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা), ১৫৩ বি (দোষারোপকরণ) ও ৫০৫ (জনগণের অনিষ্ট সাধনের উদ্দেশ্যে বিবৃতি দেওয়া) ধারায় আমির খানের বিরুদ্ধে মামলাটি করা হয় বলেও জানান তিনি।

সোমবার ভারতের রামনাথ গোয়েনকা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমির বলেন, তার ছবি ‘পিকে’ মুক্তি পাওয়ার পর দেশ ছাড়ার কথা ভেবেছিলেন। গত ৬-৮ মাসে ভারতে নিরাপত্তাহীনতা ও ভয়ের সংস্কৃতি বৃদ্ধি পেয়েছে; এ কারণে তিনি আতঙ্কিত।

এ বিষয়ে দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘দুর্ভাগ্যজনিতভাবে জেনে অথবা না জেনে আমির খান দেশবাসীকে আহত করেছেন। তার মন্তব্যে আমরা যন্ত্রণাবিদ্ধ হয়েছি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ