আন্তর্জাতিক

রুশ বিমানকে দেয়া ‘অডিওবার্তা’ প্রকাশ

রুশ বিমান
রুশ বিমান

রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার আগে তুর্কি আকাশসীমা লংঘনের ব্যাপারে সতর্ক করে দেয়ার প্রমাণ হিসেবে এর অডিও প্রকাশ করেছে তুরস্কের সেনাবাহিনী। বুধবার রাতে এ অডিও প্রকাশ করে তারা।

এর আগের দিন সিরিয়া-তুরস্ক সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ যুদ্ধ বিমান এসইউ-২৪ ভূপাতিত করে তুরস্ক।

এর পরপরই আঙ্কারা জানায়, ভূপাতিত করার আগে বিমানটিকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল। প্রকাশিত অডিওতে ইংরেজিতে বিমানের গতিপথ দক্ষিণে পরিবর্তন করতে বলতে শোনা যায়।

এদিকে, বিধ্বস্ত বিমানটির বেঁচে যাওয়া পাইলট কনস্তানতিন মুরাখতিন বুধবার জানিয়েছেন, হামলার আগে তুরস্কের পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা দেয়া হয়নি। এমনকি কোনোভাবেই তারা তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেনি বলেও দাবি করেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে সতর্কবার্তার অডিওটি প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ