দীর্ঘদিন পর পারস্পরিক সম্পর্ক জোরদারে আলোচনায় বসেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিনিধিরা।
দুই কোরিয়ার সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ নামে পরিচিত পানমুনজমে আলোচনায় বসেছেন তারা। উচ্চ পর্যায়ের একটি আলোচনার জন্য সময় ও আলোচ্যসূচি নির্ধারণ করা হতে পারে এ বৈঠকে।
গত আগস্টে সীমান্তে এক বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
তখন এক বৈঠকে উত্তেজনা প্রশমন করা হলেও সম্পর্ক জোরদারে এবারই প্রথম বৈঠকে করছে দুই দেশের প্রতিনিধিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: