আন্তর্জাতিক

সিরিয়ায় কুর্দি বাহিনীকে সহায়তা দিতে সেনা মোতায়েন

সেনা মোতায়েন
সেনা মোতায়েন

সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস সমর্থিত দায়েস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি বাহিনীকে সহায়তা দিতে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত দুই দিনে কমপক্ষে ৩০ জন মার্কিন সেনা উত্তরাঞ্চলীয় শহর কোবানিতে এসে পৌঁছেছে। দেশটির পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশেও ২০ মার্কিন সেনা মোতায়েনের খবর নিশ্চিত করেছে কুর্দি সূত্র।

এদিকে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্থল সেনা মোতায়েন দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে দামেস্ক। এর আগে গত অক্টোবরে দায়েসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় সেনাদের ‘প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা’ দিতে ৫০ সদস্যের বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দেয় ওবামা প্রশাসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ