আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

ক্লিনিকে বন্দুকধারীর গুলি
ক্লিনিকে বন্দুকধারীর গুলি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি পরিবার পরিকল্পনা ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত ও ৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার কলোরাডোর স্প্রিংস শহরের ওই ক্লিনিকে আকস্মিক হামলা চালায় এক বন্দুকধারী। পুলিশও পাল্টা গুলি চালালে প্রায় ৬ ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এ সময় ক্লিনিকের ভেতরে বহু মানুষ আটকা পড়ে।

পরে বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পরই হাসপাতালের সঙ্গে সবগুলো সংযোগ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। কী কারণে ওই ক্লিনিকে হামলার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে হামলার উদ্দেশ্য খুঁজে বের করতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে পুলিশ। ওই ক্লিনিকটিতে পরিবার পরিকল্পনা সেবা দেয়ার পাশাপাশি গর্ভপাতও করানো হতো। গর্ভপাত বিরোধীরা অনেক দিন ধরেই এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ