যুদ্ধবিমানগুলোর সুরক্ষার জন্য সিরিয়ায় রাশিয়া তাদের ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
মস্কোভা নাম ওই ক্রুসার রুশ বিমানগুলোকে আকাশ পথে দীর্ঘ দূরত্বেও সুরক্ষা দেবে। বৃহস্পতিবার মস্কোভা ক্রুসার ও এস-ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র সিরিয়া পৌঁছে।
এদিকে, রাশিয়ার যুদ্ধ বিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর দুদেশের মধ্যে এখন তীব্র বাকযুদ্ধ চলছে। তুর্কি প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্ক করেছেন।
স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে এক ভাষণে এরদোয়ান জানান,প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের সাইডলাইনে চলমান পরিস্থিতি নিয়ে তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান।
তবে প্রেসিডেন্ট পুতিন চাইছেন এরদোয়ানের সঙ্গে বৈঠক করার আগে তুরস্ককে রাশিয়ার কাছে ক্ষমা চাইতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: