ইউরোপে শরণার্থী ও অভিবাসীদের স্রোত ঠেকাতে পদক্ষেপ নেয়ার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্ক। এ সমঝোতা অনুসারে তুরস্কে থাকা সিরিয় শরণার্থীদের সহায়তার জন্য ৩০০ কোটি ডলারের বেশি অর্থ সাহায্য দেবে ইইউ।
রোববার ব্রাসেলসে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভতোগলুর সঙ্গে ইইউ'র সদস্যভুক্ত ২৮ দেশের প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।
এসময় তুর্কি প্রধানমন্ত্রী বলেন, শরণার্থী সংকট তুরস্ক কিংবা ইউরোপীয় ইউনিয়নের একক সমস্যা নয়। আর এই মানবিক সংকটের জন্য তুরস্ক বা ইউরোপীয় ইউনিয়নই শুধু দায়ী নয়।
এদিকে, এই সংকট মোকাবেলায় আঙ্কারা এরইমধ্যে ৮ বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: