আন্তর্জাতিক

আইনি বাধ্যবাধকতা সংবলিত চুক্তিতে উপনীত আহ্বান ওলাঁদের

জাতিসংঘের জলবায়ু সম্মেলন
জাতিসংঘের জলবায়ু সম্মেলন

একটি সর্বজনীন ও আইনি বাধ্যবাধকতা সংবলিত চুক্তিতে উপনীত হওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

প্যারিসে সোমবার জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একটি নতুন বৈশ্বিক অ্যাপ্রোচে পৌঁছানোর লক্ষ্যে প্যারিসে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন।

এতে অংশ নিচ্ছে বিশ্বের ১৯৫টি দেশ। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ১১ ডিসেম্বর শেষ হবে এ সম্মেলন। এদিকে, সম্মেলন থেকে উষ্ণতা রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ চলছে প্যারিসসহ বিশ্বের বিভিন্ন শহরে।

ফ্রান্সের সময় সোমবার সকাল ১০টার দিকে প্যারিসের লো বোরগে কনফারেন্স সেন্টারে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টিওয়ান।

সম্মেলনে অংশ নিচ্ছেন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দুই দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং, জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের ১৯৫টি দেশের সরকার প্রধান এবং প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

এরইমধ্যে বৈশ্বিক কার্বন নির্গমন কমাতে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌছানোর লক্ষ্যে আলোচনা শুরু করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সম্মেলনে দেয়া ভাষণে, একটি সর্বজনীন ও আইনি বাধ্যবাধকতা সংবলিত চুক্তিতে উপনীত হওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে এবারের জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি ওয়ানের মূল লক্ষ্য হচ্ছে বৈশ্বিক তাপামাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে একটি দীর্ঘ মেয়াদি চুক্তিতে পৌঁছানো। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে গবেষণার জন্য তহবিল গঠন ও ক্ষতিপূরণের বিষয়েও ঘোষণ আসতে পারে এবারের সম্মেলন থেকে।

বিশ্বের প্রতিটি দেশ কার্বন নিঃসরণ কমানোর নিজস্ব কৌশল ও পরিকল্পনা পেশ করবে এবারের সম্মেলনে। তবে চুক্তি অথবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দরিদ্র দেশগুলো অংশগ্রহণ থাকবে কি থাকবে না তা নিয়ে রয়েছে সংশয়।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে উষ্ণতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। রোববার জরুরি অবস্থা উপেক্ষা করে প্যারিসে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এসময় বিক্ষুব্ধ জনতাকে ঠেকাতে টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ